1 Answers
যে কাঠামো বা মৌলিক রূপরেখার অধীনে সংগঠনে কর্মরত বিভিন্ন ব্যক্তির মধ্যে দায়িত্ব ও কর্তৃত্ব বণ্টন করা হয়, পদমর্যাদা নির্ধারণ করা হয় ও পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা হয়, তাকে সংগঠন কাঠামো বলে।
প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা কে কার অধীনে থাকবে, কার দায়িত্ব ও পদমর্যাদা কীরূপ হবে, কে কার নির্দেশ মেনে চলবে ইত্যাদি বিষয় যে কাঠামোর মাধ্যমে নির্ধারণ করা হয়, তাই সংগঠন কাঠামো হিসেবে -পরিচিত। প্রতিষ্ঠানের সদস্যদের কাছে এটি একটি রক্ষাকবচ। অর্থাৎ সংগঠন কাঠামো হলো সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্য ব্যক্তি ও দলের কাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয়ের আনুষ্ঠানিক রূপরেখা যা ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত হয়। এ কাঠামো বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সামঞ্জস্য বিধান ও সমন্বয়ন বিধানে সহায়ক। একটি আদর্শ সংগঠন কাঠামো প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে বিশেষভাবে সহায়ক।