1 Answers
সংগঠন কাঠামোকে যখন একটি চিত্রে উপস্থাপন করা হয় তখন ঐ চিত্রকে সংগঠন চার্ট নামে অভিহিত করা হয়।
সংগঠন কাঠামো হলো প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মীবৃন্দের পারস্পরিক সম্পর্কের একটি কাঠামো চিত্র বা রূপরেখা। এটি প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি এবং দলের মধ্যে একটি সংঘবদ্ধ সম্পর্কের রূপরেখা প্রদান করে থাকে। সংগঠন চার্টের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তর, বিভাগ, উপবিভাগ ও ক্ষমতা প্রবাহের চিত্র প্রদর্শিত হয়। এছাড়া একটি উত্তম সংগঠন চার্ট হতে প্রতিষ্ঠানে কোন স্তরে কতজন নির্বাহী ও কর্মী কর্মরত রয়েছে সে সম্পর্কেও ধারণা লাভ করা যায়।
4 views
Answered