1 Answers

যে সংগঠনে কার্য অনুযায়ী প্রতিষ্ঠানকে বিভিন্ন বিভাগে বিভক্ত করে প্রত্যেকটি বিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব এক একজন বিশেষজ্ঞের ওপর ন্যস্ত করা হয়, তাকে কার্যভিত্তিক সংগঠন বলে।

কার্যভিত্তিক সংগঠন ব্যবস্থাপনার কার্যাবলি সম্পাদনের কর্তৃত্ব ও দায়িত্ব সরাসরি বিশেষজ্ঞ ব্যক্তিদের ওপর অর্পণ করা হয়। এরূপ সংগঠনে সরলরৈখিক কর্মকর্তা হিসেবে বিশেষজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। কার্যের ভিত্তিতে বিভাগসমূহ গঠন করা হয় বলে এরূপ সংগঠনে বিশেষীকরণের সুবিধা পাওয়া যায়। বিশেষজ্ঞ ব্যক্তিগণ নিজ নিজ বিভাগে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেন এবং প্রয়োজনীয় কর্তৃত্ব প্রয়োগ করেন। এ ব্যবস্থায় কর্তৃত্ব ব্যবস্থাপনার উচ্চপর্যায় থেকে ক্রমান্বয়ে নিচের স্তরে নেমে আসে।

5 views

Related Questions