1 Answers

একটি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকৃতির কাজ অর্থাৎ উৎপাদন, ক্রয়, বিক্রয় প্রভৃতি চালু থাকলে, তখন কার্যভিত্তিক সংগঠন ব্যবহার করা হয়।

শিল্প প্রতিষ্ঠানের কার্যভিত্তিক সংগঠন উপযোগী। কারণ এ ধরনের সংগঠনে বিশেষজ্ঞদের সরাসরি নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়। এতে তারা স্বাধীনভাবে তাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে পারে। ফলে প্রতিষ্ঠান উপকৃত হয়। এ ধরনের ব্যবস্থায় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করায় বিশেষজ্ঞ কর্মীরা স্বৈরাচারী হওয়ার সুযোগ পায় না। এতে বিশেষজ্ঞের অধীনে কাজ করে অধস্তনরা অনেক কিছু শিখতে পারে। এধরনের সংগঠনে নমনীয়তা বজায় থাকে এবং নিয়ন্ত্রণ সহজ হয়। 

ফলে শিল্প প্রতিষ্ঠানে কার্যভিত্তিক সংগঠন বেশি উপযোগী।

7 views

Related Questions