1 Answers
যে সংগঠন কাঠামোতে কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেক বিভাগের দায়িত্ব বিশেষজ্ঞ কর্মীদের ওপর সীমিত কর্তৃত্ব সহযোগে অর্পণ করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে।
কার্যভিত্তিক সংগঠনে কাজগুলো ছোট ছোট ভাগে ভাগ করায় প্রতিটা কাজের প্রতি অধিক গুরুত্বারোপ করা সম্ভব হয়। বিশেষজ্ঞগণ নির্বাহী হিসেবে প্রতিটা বিভাগের দায়িত্ব পালন করায় তা আরও অর্থবহ হয়ে ওঠে। বৃহদায়তন শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বিভাগের কাজকে প্রয়োজনীয় ছোট ছোট ভাগে ভাগ করলে নির্বাহীর কর্মভারগ্রস্ত হওয়ার সম্ভবনা থাকে না। যে কারণে শিল্পপ্রতিষ্ঠানে কার্যভিত্তিক সংগঠন অধিক উপযোগী।
6 views
Answered