1 Answers
যে সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ করে এক এক বিভাগের কর্তৃত্বভার এক একজন বিশেষজ্ঞের ওপর অর্পণ করাকে কার্যভিত্তিক সংগঠন বলে।
কার্যভিত্তিক সংগঠনের কাজগুলোকে প্রতিটি বিভাগে ভাগ করে তা একজন বিশেষজ্ঞ কর্মীর ওপর ন্যস্ত করা হয়। এতে প্রতিষ্ঠানের কর্তৃত্ব মধ্য পর্যায় থেকে নিম্ন পর্যায়ে চলে যায়। ফলে দায়িত্ব পালনে কোনো বিঘ্ন সৃষ্টি হয় না এবং কর্মীরা কাজে দক্ষ হয়ে ওঠে। এ সংগঠন কাঠামোতে দ্বৈত অধীনতা পরিহার করা হয় এবং দ্রুত যেকোনো সমস্যা সমাধান করা যায়। কেবল বৃহদায়তন শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বিভাগ এরূপ সংগঠন কাঠামো ব্যবহার করে। তাই বলা হয়, কার্যভিত্তিক সংগঠন উৎপাদনশীলতা বৃদ্ধি করে।
7 views
Answered