1 Answers

ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ হলো মেট্রিক্স সংগঠন। কার্যভিত্তিক বিভাগীয়করণ ও ক্ষেত্রবিশেষ অঞ্চলভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে যে সংগঠন কাঠামো গড়ে তোলা হয় তাকে মেট্রিক্স সংগঠন বলে।

একটি প্রতিষ্ঠানে কার্যভিত্তিক দ্রব্য বা প্রকল্পভিত্তিক বিভাগীয় সুবিধা পাওয়ার জন্য মেট্রিক্স সংগঠন প্রয়োগ করা হয়। ম্যাট্রিক্স সংগঠনে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বিশেষ ব্যক্তিবর্গের ওপর এক একটি প্রকল্প ব্যবস্থাপনার দায়িত্ব ন্যস্ত থাকে। কার্যভিত্তিক ব্যবস্থাপক বিশেষায়নের ভিত্তিতে বিভাগের কাজের উৎকর্ষসাধনে কাজ করে এবং প্রকল্প পরিচালক তার নির্দিষ্ট প্রকল্পের উন্নয়নে কাজ করে থাকে। উভয়ের সমঝোতাপূর্ণ আচরণ এবং পারস্পরিক সহযোগিতায় প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সম্ভব হয়।

5 views