1 Answers
ক্ষমতা কাঠামো বলতে বোঝায়, যে ব্যবস্থা বা প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রাম বা শহুরে সমাজে ক্ষমতার বিকাশ ও প্রয়োগ ঘটে।
সাধারণত অপরের আচরণকে প্রভাবিত করার সামর্থ্য অথবা অপরের কার্যসমূহকে নিয়ন্ত্রণ করার প্রভাব অর্জন করাই হলো ক্ষমতা। আর বৈধ ক্ষমতাই হলো কর্তৃত্ব। ক্ষমতা ও কর্তৃত্ব বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজে সামাজিক স্তরায়নের অন্যতম ভিত্তি। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার (Max Weber) এর মতে, ক্ষমতা কাঠামোর উৎস ত্রিমাত্রিক-অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক।
4 views
Answered