1 Answers
গ্রামীণ ও শহুরে সমাজের গুরুত্বপূর্ণ দুটি পার্থক্য হচ্ছে- পেশার বৈচিত্র্য ও জনসংখ্যার বৃদ্ধিগত পার্থক্য।
গ্রামের অধিবাসীরা প্রধানত কৃষিজীবী। অধিকাংশ কৃষকই কৃষিমজুর বা বর্গা চাষি, অন্যদিকে শহরের মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত অর্থাৎ নগরে পেশার বৈচিত্র্য লক্ষণীয়। কেউ চাকরি করে আবার কেউ ব্যবসা করে। আবার কেউ শিল্প কারখানা পরিচালনা করে। বাংলাদেশের গ্রামীণ সমাজে শহরের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হারও অনেক বেশি। গ্রামীণ সমাজে শিক্ষার অভাব জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ। অন্যদিকে শহরের মানুষ সচেতন বলে সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার কম।
4 views
Answered