1 Answers
উদ্দীপকের প্রতিষ্ঠানটির পরিণতি সম্বন্ধে আমার মত হলো প্রতিষ্ঠানটির কয়েকটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন ঘটবে।
অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ বলতে সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপকে বোঝায়। যদি এমন কোনো বিশেষ ঘটনা ঘটে যেখানে অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটতে পারে তবে তাকে বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন বলে। অংশীদারি আইনের ৪২ ধারা অনুযায়ী কোনো অংশীদারের মৃত্যু হলে এবং কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে এরূপ বিশেষ ঘটনাসাপেক্ষে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হতে পারে।
উদ্দীপকে দেখা যায়, কনা ও তমা মুনাকে অংশীদার হিসেবে গ্রহণ করেন এই শর্তে যে, মুনা ৬ লক্ষ টাকা মূলধন হিসেবে দিবে তবে কারবার পরিচালনায় অংশগ্রহণ করবে না। ২০১৫ সালের আদালত মুনাকে দেউলিয়া ঘোষণা করে। দুর্ভাগ্যবশত অল্প কিছুদিন পরে সড়ক দুর্ঘটনায় কণা মৃতুবরণ করেন। যেহেতু কণার মৃত্যু এবং মুনার দেউলিয়া প্রত্যেকটি ঘটনাই অংশীদারি আইনের ৪২ ধারা অনুযায়ী বিশেষ ঘটনা।
তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটির পরিণতি সম্বন্ধে আমার মত হলো প্রতিষ্ঠানটির কয়েকটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন ঘটবে।