1 Answers
উদ্দীপকে বর্ণিত 'সমতা প্রিন্টিং প্রেস' আদালতের নির্দেশে পরিসমাপ্তি হতে পারে, আবার নতুন অংশীদার নিয়ে নব উদ্যমে ব্যবসায় পরিচালনা করতে পারে।
সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপকে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বলে। উদ্দীপকে ব্যবসায়টিতে জনাব করিম একজন অংশীদার। সে অসুস্থ হয়ে পড়লে অংশীদারি ব্যবসায়ে সে তার কর্তব্য পালনে অপারগতা জানায়। কোনো অংশীদার যেকোনো কারণে তার কর্তব্য পালনে অসমর্থ হলে বা অপারগতা প্রকাশ করলে উক্ত প্রতিষ্ঠান আদালতের মাধ্যমে বিলোপসাধন করার প্রয়োজন পড়ে। আবার, অংশীদারদের কেউ ব্যবসায় থেকে নিজেকে সরিয়ে নিতে পারে। এজন্য ব্যবসায় বন্ধ হয়ে যাবে এমনটা নাও হতে পারে। অংশীদারি সম্পর্ক বিলুপ্ত হলেই ব্যবসায় বন্ধ হয়ে যাবে এমন নাও হতে পারে। নতুন সম্পর্ক গঠন ও তার ভিত্তিতে ব্যবসায় আবার নতুন করে চলতে পারে। তাই বলা যায়, অংশীদারি সম্পর্ক শেষ হয় গেলেও ব্যবসায়ের বিলোপসাধন না ঘটে নতুন আঙ্গিকে চলতে পারে।
উদ্দীপকের মি. করিম ও তার দুই বন্ধু মিলে 'সমতা প্রিন্টিং প্রেস' নামক একটি অংশীদারি ব্যবসায় গঠন করে। সর্বসম্মতিক্রমে মি. করিম মূলধন বিনিয়োগ না করে ১.০০ লক্ষ টাকা বেতনের বিনিময়ে কর্মী অংশীদার হিসেবে ব্যবসায় পরিচালনা করেন। কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতার সাথে চলতে থাকে। কিন্তু মি. করিম হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তিনি ব্যবসায় চালাতে অপারগতা প্রকাশ করেন। এমতাবস্থায় ব্যবসায়টি তো আর বন্ধ হয়ে যেতে পারে না। এই ব্যবসায়ের অন্য দুই অংশীদার তাদের ব্যবসায় বন্ধ না করে নতুন কোনো অংশীদার নিয়ে তাদের ব্যবসায় পুনর্গঠন করতে পারে এবং নতুন আঙ্গিকে তাদের ব্যবসায় পরিচালিত হতে পারে। আবার আদালতের মাধ্যমে বিলোপসাধন হতে পারে।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, একজন অংশীদারের অপারগতার দরুন 'সমতা প্রিন্টিং প্রেস' আইনের মাধ্যমে বিলোপসাধন হতে পারে। আবার নতুন অংশীদার নিয়ে তারা নবউদ্যমে ব্যবসায় পরিচালনা করতে পারবে বলে আমি মনে করি।