1 Answers

চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়িঘর ও বিবাহ রীতি বৈচিত্র্যময়। চাকমারা সাধারণত মাটি থেকে প্রায় ৬ ফুট উঁচুতে মাচার ওপর ঘর তৈরি করে সেখানে বসবাস করে। ঘরটিকে কয়েকটি কামরায় ভাগ করা হয়। ঘরে ওঠার জন্য তারা মংগু (মই) ব্যবহার করে। সচরাচর ছোট ছোট নদীর তীরে খোলামেলা জায়গায় এদের গ্রামগুলো গড়ে ওঠে। তবে ছোট ছোট পাহাড়ের ওপর তৈরি করা তাদের গ্রামের বাড়িঘরগুলো দেখতে খুবই সুন্দর হয়।

চাকমা সমাজে নিজ বংশের সাত পুরুষের মধ্যে বিবাহ সম্বন্ধ স্থাপন নিষিদ্ধ। এদের মাঝে অন্তর্বিবাহ ও বহির্বিবাহ উভয়টিই প্রচলিত রয়েছে। চাকমা সমাজে বহু স্ত্রী বিবাহ ও বিধবা বিবাহের অনুমোদন রয়েছে। এছাড়া প্যারালাল কাজিন বিবাহও সীমিত অর্থে প্রচলিত রয়েছে ঠিক, তবে আপন চাচাতো ভাই-বোনের মধ্যে বিয়ে অনুষ্ঠানে সামাজিকভাবে বিধি-নিষেধ রয়েছে। সহজ কথায় পাত্রী পছন্দের ব্যাপারে অভিভাবকের মতকেই প্রাধান্য দেওয়া হয়। চাকমাদের বিবাহ রীতিতে সাধারণত বর কনের বাড়িতে যায় না। বরপক্ষের লোকেরা গিয়ে কন্যাকে তুলে এনে বরের বাড়িতেই বিবাহের সামাজিক অনুষ্ঠান পালন করে। সাধারণত চাকমাদের মধ্যে অনুষ্ঠিত বিবাহ দুই ধরনের হয়ে থাকে। যথা- বন্দোবস্ত বিবাহ ও রোমান্টিক বিবাহ। চাকমা সমাজে বিবাহ বিচ্ছেদের ঘটনারও প্রচলন রয়েছে।

6 views

Related Questions