1 Answers
উদ্দীপকে বাংলাদেশের অন্যতম NGO গ্রামীণ ব্যাংকের পরিচয় ফুটে উঠেছে।
বাংলাদেশের গ্রামাঞ্চলে ভূমিহীন পরিবার ও দরিদ্র মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে যেসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে, গ্রামীণ ব্যাংক তার অন্যতম। বাংলাদেশের গ্রামাঞ্চলে ঋণ প্রদানের মাধ্যমে ভূমিহীন দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকল্পে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩-এর অধীনে বিশেষ ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠি হয়।
গ্রামীণ ব্যাংকের মূল কার্যক্রম হচ্ছে কৃষি, ব্যবসা-বাণিজ্য, পশুপালন, গ্রামীণ যানবাহন, গ্রামীণ ক্ষুদ্র শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য চাষ প্রভৃতি উপার্জনমূলক প্রকল্পে ঋণ প্রদান করা। তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে ঋণ গ্রহীতাকে গ্রামীণ ব্যাংকের 'ষোল সিদ্ধান্ত' পালনের অঙ্গীকার করতে হয়। ষোল সিদ্ধান্ত পালনের অঙ্গীকার ছাড়া কাউকে ঋণ প্রদান করা হয় না। শায়লাও ঘোল সিদ্ধান্ত পালনের অঙ্গীকারের মাধ্যমে একটি NGO থেকে ক্ষুদ্রঋণ গ্রহণ করে যা গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে গ্রামীণ ব্যাংকের পরিচয় ফুটে উঠেছে।