1 Answers

'আধুনিক বিশ্বায়নে প্রতীকী যুক্তিবিদ্যা বিস্ময়কর অবদান রেখেছে।' কেননা প্রতীকের ব্যবহারির মূল্য অপরিমেয়। যুক্তিবিদ্যা ছাড়াও আমাদের সামাজিক জীবনে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতীকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন- মাথায় টুপি বা পাগড়ি, সিঁথিতে সিঁদুর কিংবা হাতে শাখার ব্যবহার সামাজিক ও ধর্মীয় স্বীকৃতির প্রতীক হিসেবে কাজ করে। তেমনিভাবে ট্রাফিকের লালবাতি চলমান গাড়ি থামানোর, সবুজ বাতি গাড়ি চালানোর এবং কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সাইরেনের শব্দ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার প্রতীক হিসেবে কাজ করে। আধুনিক বিশ্বে প্রতীক ব্যবহারের মাধ্যমে যৌক্তিক কাঠামো এবং তার উপাদানসমূহ সুষ্ঠুভাবে প্রকাশ করা সহজতর হয়েছে। প্রতীকের মাধ্যমে বিভিন্ন প্রকার বৈধ যুক্তির সাধারণ বৈশিষ্ট্যসমূহকে সহজে আবিষ্কার করা এবং যুক্তির বৈধতা নির্ণয় করা সহজ হয়। প্রতীকের ব্যবহার আমাদের চিন্তায় মিতব্যয়ী হতে সাহায্য করে। বিশেষ প্রতীক ছাড়া গণিত ও যুক্তিবিদ্যার ক্রমোন্নতি সম্ভব নয়। প্রতীকের সাহায্যে আমরা শুধু চোখ দিয়ে যান্ত্রিকভাবে যুক্তির বৈধতা- অবৈধতা প্রমাণ করতে পারি। অনেক জটিল যুক্তি আছে, যা সাধারণ ভাষায় প্রকাশিত হলে অনেকের কাছে তা দুর্বোধ্য মনে হয়। কিন্তু প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হলে সেগুলো সহজবোধ্য হয়ে ওঠে। উপরিউক্ত আলোচনায় বলা যায় যে, প্রতীকী যুক্তিবিদ্যার অবদান অনস্বীকার্য।

5 views

Related Questions