1 Answers

কোনো কিছুকে নির্দেশ করার, বোঝার এবং ব্যক্ত করার জন্য যে লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করা হয়, তাকে 'প্রতীক' (Symbol) বলে। যেমন- কোনো প্রশ্নের উত্তর সঠিক না ভুল তা উত্তরের পাশে টিক চিহ্ন (√) বা ক্রস (×) চিহ্ন দিলে বোঝা যায়। অনুরূপভাবে গণিতে + চিহ্নটা যোগ, - চিহ্নটা বিয়োগ এবং চিহ্নটা ভাগ বোঝায়। উল্লেখ্য, যেকোনো কিছুকে প্রতীক হিসেবে ব্যবহার করার সময় তিনটা পূর্বশর্তের কথা স্মরণ রাখা প্রয়োজন। শর্তগুলো হলো- ১. চিহ্ন বা প্রতীক, ২. প্রতীক দ্বারা নির্দেশিত বিষয় বা প্রতীকায়িত বিষয় এবং ৩. একজন ব্যাখ্যাদাতা। উদ্দীপকে ব্যবহৃত দৃষ্টান্তে প্রতীকী যুক্তিবিদ্যার প্রকৃতি ফুটে উঠেছে। যেমন-

AB ~A ~B              

এখানে , 

AB = এটি প্রধান আশ্রয়বাক্য

~A = এটি অপ্রধান আশ্রয়বাক্য

~B = এটি সিদ্ধান্ত

দৃষ্টান্তটিকে বিশ্লেষণ করলে পেতে পারি- যদি তুমি নিয়মিত পড়াশুনা কর তবে পরীক্ষায় ভালো ফলাফল করবে।

নিয়মিত পড়াশুনা করনি
∴  পরীক্ষায় ভালো ফলাফল হয়নি।

তাহলে দৃষ্টান্তের আলোকে বলা যায়-

A = তুমি নিয়মিত পড়াশুনা কর (হাঁ-বোধক)

B = পরীক্ষায় ভালো ফলাফল কর (হাঁ-বোধক)

= যদি . . . .. . .তবে 

~ A = নিয়মিত পড়াশুনা করনি (না বোধক)

~ B = পরীক্ষায় ভালো ফলাফল হয়নি (না-বোধক)

~ = এটি না বোধক প্রতীক হিসেবে কাজ করে।

4 views

Related Questions