1 Answers

উদ্দীপকে প্রতীক বিষয়ক আলোচনা করা হয়েছে। যে যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহার করা হয়েছে তাহলো প্রতীকি যুক্তিবিদ্যা। প্রতীকি যুক্তিবিদ্যার সাথে সাবেকী যুক্তিবিদ্যার পার্থক্য রয়েছে। যথা- সাবেকী যুক্তিবিদ্যার ইতিহাস সুদীর্ঘ, কিন্তু প্রতীকি যুক্তিবিদ্যার ইতিহাস সংক্ষিপ্ত। সনাতনী যুক্তিবিদ্যা হলো সাবেকী যুক্তিবিদ্যা, পক্ষান্তরে সাবেকী যুক্তিবিদ্যার যুক্তি ও আকারিক দিককে যখন প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটি প্রতীকি - যুক্তিবিদ্যা। সাবেকী যুক্তিবিদ্যায় প্রতীক ছিল সীমিত আকারের কিন্তু প্রতীকি যুক্তিবিদ্যায় মনের ভাব প্রকাশ করি ভাষার মাধ্যমে, কিন্তু প্রতিিক যুক্তিবিদ্যায় মনের ভাব প্রকাশ করি প্রতীকের মাধ্যমে। আবার, সাবেকি যুক্তিবিদ্যায় গাণিতিক ব্যাখ্যা পরিলক্ষিত হয় না, কিন্তু প্রতীকি যুক্তিবিদ্যায় গাণিতিক ব্যাখ্যা পরিলক্ষিত হয়। সাবেকি যুক্তিবিদ্যা হলো মৌলিক ও প্রাথমিক ভিত্তি, কিন্তু প্রতীকি যুক্তিবিদ্যা হলো সাবেকি যুক্তিবিদ্যার বিকশিত দিক। এদের মধ্যে যে পার্থক্য তা গুণগত নয় কেবল মাত্রাগত পার্থক্য।

4 views

Related Questions