1 Answers
যে বাক্যকে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক সরল বাক্য পাওয়া যায় তাকে যৌগিক বাক্য (Compound Proposition) বলে। অর্থাৎ দুই বা ততোধিক সরল বাক্য সমন্বয়ে গঠিত বাক্যকে যৌগিক বাক্য বলে। উদ্দীপকের প্রধান আশ্রয়বাক্য হলো "যদি এখন বসন্তকাল হয় তাহলে কোকিল গান করবে।" এটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য 'যদি -- তবে যোজক দ্বারা যখন দুটি সরলবাক্য যুক্ত হয় তখন তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। এখানে এই যৌগিক বাক্যকে বিশ্লেষণ করলে দুটি সরল বাক্য পাওয়া যায়। যথা-
i. এখন বসন্তকাল এবং
ii. কোকিল গান করবে।
এই যৌগিক বাক্যকে প্রতীকরূপে প্রকাশ করা যায়। এভাবে p supset q যেখানে-
p = এখন বসন্ত কাল
q = কোকিল গান করবে
= যদি_____ তাহলে
p q অর্থাৎ যদি এখন বসন্ত হয় তাহলে কোকিল গান করবে।
কোনো কোনো যুক্তিবিদ যৌগিক বাক্যকে 'আণবিক যুক্তিবাক্য' বলে অভিহিত করেছেন। কারণ অণুকে বিশ্লেষণ করলে যেমন পরমাণু পাওয়া যায় তেমনি যৌগিক বাক্যকে বিশ্লেষণ করলে আমরা পৃথকভাবে সরল বাক্য পেয়ে থাকি। সরল বাক্যগুলোর সমন্বয়ে গড়ে ওঠে যৌগিক বাক্য।