1 Answers
শামিম শরিয়তের চতুর্থ উৎস কিয়াস অস্বীকার করেছে। কিয়াস হলো ইসলামি আইন প্রবর্তনের একটি পদ্ধতি। মানুষের গতিশীল জীবনে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটে। এ ধরনের সমস্যার সমাধান সরাসরি কুরআন-সুন্নাতে পাওয়া যায় না। পাওয়া যায় শুধু মূলনীতি এবং সাদৃশ্যপূর্ণ কোনো বিধান। সে মূলনীতি বা বিধানের কারণ ও ধরন বিবেচনা করে নতুন উদ্ভূত সমস্যার ইসলামি সমাধান উদ্ভাবনের পদ্ধতি হচ্ছে কিয়াস। উদাহরণ স্বরূপ বলা যায়- মদ হারাম। কেননা মদ হারাম হওয়া বিষয়ে আল্লাহ তায়ালার বিধান সরাসরি বর্ণিত আছে। মদের মধ্যে নেশা সৃষ্টির উপাদান রয়েছে। একই উপাদান ইয়াবা ও হেরোইনে থাকায় এগুলোও হারাম। অথচ শামিম এগুলোকে হারাম মনে করে না।
উদ্দীপকের শামিম হেরোইন ও ইয়াবায় আসক্ত হয়ে পড়েছে। তার বন্ধু শাহীন তাকে এসব ছেড়ে দিতে বললে সে বলে- আল্লাহ ও তাঁর রাসুল (স) কোথাও ইয়াবা ও হেরোইন নিষেধের কথা বলেননি। কুরআন, হাদিস ও ইজমার বাইরে কোনো বিধান সে মানে না। আর এর মাধ্যমে শামিম কিয়াসের বিধানকে অস্বীকার করল। অথচ কিয়াসের বিধানের ওপর আমল করা ওয়াজিব। শরিয়তের পরিপূর্ণতার জন্য কিয়াসের প্রয়োজনীয়তা রয়েছে। উপরের আলোচনার আলোকে বলা যায়, শামীম শরিয়তের মূল উৎসগুলোর একটি তথা কিয়াসকে অস্বীকার করেছে।