1 Answers

উদ্দীপকে সাহাবিদের কর্মকাণ্ডে শরিয়তের তৃতীয় উৎস ইজমার পরিচয় পাওয়া যায়। কুরআন ও হাদিসে যেসব বিষয়ে সরাসরি ব্যাখ্যা পাওয়া যায় না তার সমাধান দেওয়া হয় ইজমার মাধ্যমে। এক্ষেত্রে কুরআন ও হাদিসকে সহায়ক বিধান হিসেবে গ্রহণ করা হয়। রাসুল (স) এর ইন্তেকালের পর সাহাবিরা, পরবর্তী সময়ে তাবেয়িরা এবং তৎপরবর্তী সময়ে বিজ্ঞ আলিমরা ইজমার মাধ্যমে সমাধান দিতেন। উদ্দীপকে সাহাবিদের কর্মকান্ড এ বিষয়টিকেই তুলে ধরে।

উদ্দীপকে বলা হয়েছে সাহাবিরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন। এটি ইজমার অন্যতম শর্ত। সুতরাং সাহাবিরা যে সিদ্ধান্ত দিয়েছেন তা ইজমাভিত্তিক। ইজমা কুরআন ও হাদিসকে ভিত্তি ধরে সমস্যার সমাধান দেয়। পূর্বে সমাধানকৃত কোনো বিষয়ে ইজমা করা যাবে না। সাহাবিদের কর্মকাণ্ডে দেখা গেছে নবোদ্ভাবিত সমস্যার সমাধান করা হয়েছে। রাসুল (স)-এর সমাধানকৃত কোনো বিষয়ে নতুন করে বিতর্ক তৈরি করা হয়নি, এটিও ইজমার পরিচয় বহন করে। এভাবে সাহাবিদের কর্মকাণ্ড যে বৈশিষ্ট্য, হুকুম মেনে পরিচালিত হয়েছে তা ইজমার পরিচয়, উৎপত্তি ও গুরুত্বকে প্রকাশ করে। সুতরাং উদ্দীপকে বর্ণিত সাহাবিদের কর্মকাণ্ডে ইজমার পরিচয় পাওয়া যায়।

5 views

Related Questions