1 Answers
বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ছে।
বিশ্বায়নের ফলে বিজ্ঞাপন চিত্র, জনপ্রিয় সিনেমা, বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের জীবনধারণ প্রচার মাধ্যমের কল্যাণে দ্রুত পৃথিবীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, যা সাংস্কৃতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখছে। অন্যদিকে, বিশ্বায়নের ফলে উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা পাশ্চাত্য সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে পাশ্চাত্য ধাঁচে জীবনযাপন করছে। ফলে ছেলেময়েদের আচার-আচরণ, রীতিনীতি ও মূল্যবোধের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে যা দেশীয় সংস্কৃতিকে বাধাগ্রস্ত করছে।
5 views
Answered