1 Answers

বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় বিশ্বায়ন বলতে মূলত কোনো কিছুর স্থানিক থেকে বৈশ্বিক রূপ লাভ করাকে বোঝায়। বিশ্বায়নের ফলে বিশ্বব্যাপী যোগাযোগের একটি অবকাঠামো গড়ে উঠেছে। এর মধ্যে। ইন্টারনেটের ভূমিকা লক্ষণীয়। যার ফলে বিশ্বব্যাপী পণ্যের উন্মুক্ত বাজার সৃষ্টি হয়েছে, মুদ্রা চলাচল ও বিনিময় প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েছে, বহুস্তর বিশিষ্ট রাজনীতির জন্ম হয়েছে। ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ও গণতন্ত্রায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। সর্বোপরি জনসংখ্যা এবং স্থানান্তর গমনও বৃদ্ধি পেয়েছে। মূলত এগুলোই বিশ্বায়নের ইতিবাচক দিককে নির্দেশ করে।

4 views

Related Questions