1 Answers
বিশ্বায়ন প্রক্রিয়ায় পেশা নির্বাচনের ক্ষেত্রে লিঙ্গ পরিচয় সমাজে সব সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মানুষের কর্ম, দক্ষতা অর্জন ইত্যাদি ক্ষেত্রে ঐতিহ্যগত ধারণাগুলো ক্রমাগতভাবে বদলে যাচ্ছে। বিশ্বায়নের অভিজ্ঞতা মানুষের কর্মের পরিধিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। পেশার বিভিন্নতা, বিভিন্ন কর্মকাণ্ড ও অর্থনৈতিক গতিশীলতার কারণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এভাবে কর্মসংস্থান প্রক্রিয়ায় বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরনের প্রভাবই লক্ষ করা যাচ্ছে। একদিকে যেমন শিল্পক্ষেত্রে কর্মসংস্থান সংকুচিত হয়েছে অন্যদিকে সেবাখাতগুলোতে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে।
4 views
Answered