জনাব মাহবুবুল হক তার পোশাক শিল্পকারখানার সমন্বয়ে কোন নীতিটি অনুসরণ করছেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
জনাব মাহবুবুল হক তার পোশাক শিল্প কারখানায় সমন্বয়ের আদেশের ঐক্য নীতি অনুসরণ করছেন।
একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি এটি নিশ্চিত করার নীতিকেই আদেশের ঐক্য নীতি বলে। উদ্দীপকে জনাব মাহবুবুল হক পোর্ট জিনস্ লি. নামক পোশাক শিল্প কারখানায় উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠানের কর্মীদের পরিচালনা করছেন। এখানে তিনি উচ্চ পর্যায় থেকে যে আদেশ পান সে মোতাবেক আদেশ পালন করে।
তাই বলা যায়, উদ্দীপকে জনাব মাহবুবুল হক তার পোশাক শিল্প কারখানায় আদেশের ঐক্য নীতি অনুসরণ করছেন।
5 views
Answered