1 Answers

বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজে সমতা বিধানের নীতিকেই ভারসাম্যের নীতি বলে।

সাধারণত বিভিন্ন বিভাগ ও শাখা স্থাপন করে বর্তমান সংগঠনগুলো কাজ করে। প্রত্যেক বিভাগ ও উপবিভাগের কাজে যদি ভারসাম্য স্থাপন করা যায় তবে প্রতিষ্ঠানের সমন্বয়সাধনের কাজ সহজতর হয়। প্রত্যেক ব্যক্তি ও বিভাগের কাজ যদি পরিমিত হয় তবে কারও কাজ দ্রুতগতিতে এগিয়ে যাওয়া আবার কারও কাজ পিছিয়ে পড়ার সুযোগ থাকে না। ফলে সব বিভাগের কাজ সমান তালে অগ্রসর হতে থাকে। এজন্য কোনো বিভাগ যেন কখনই কর্মভারগ্রস্ত হয়ে না পড়ে সেদিকে নজর দেওয়া আবশ্যক। প্রয়োজনে অতিরিক্ত কর্মী নিয়োগ বা বিশেষ ব্যবস্থা নিয়ে কাজে ভারসাম্য প্রতিষ্ঠা করা প্রয়োজন।

5 views

Related Questions