1 Answers

আব্দুল খালেক তার গাভির জরায়ুতে উন্নত সিমেন প্রবেশ করিয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভিকে উন্নত করায় আগ্রহী হন। তিনি স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়ে তার গাভিকে নিয়ে সিমেন প্রবেশের কার্যক্রম করান কিন্তু ঐ এলাকায় ঐ সময় ৩ দিন বিদ্যুৎ ছিল না বলে সিমেনের সঠিক সংরক্ষণ করতে পারে না। ফলে উক্ত সিমেন দিয়ে করা কৃত্রিম প্রজনন কার্যকর হয় না এবং গাভি পুনরায় ডাকে আসে।

সিমেন একটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। তরল সিমেন সংরক্ষণের ক্ষেত্রে তা ৩-৫° সে. তাপমাত্রায় রাখা হয়। আর হিমায়িত পদ্ধতিতে সংরক্ষণের ক্ষেত্রে তা তরল নাইট্রোজেন ভর্তি ক্যানে-১৯৬০ সে. তাপমাত্রায় রাখতে হয়। বকনা বা গাভির ঋতুর স্থায়িত্বকাল ১২-২৪ ঘণ্টা। কৃত্রিম প্রজননের উত্তম সময় হলো ডাকে আসার ১০ ঘণ্টা এর এবং ১৬ ঘণ্টা পর প্রজনন করানো হলে এর সফলতা বেশ কম হয়। আব্দুল খালেক তার ডাকে আসার গাভিকে ১০ ঘণ্টা পর প্রজনন না করিয়ে ২ দিন পরে প্রজনন করিয়েছেন। উক্ত সময়ে পরিণত ডিম্বাণু ডিম্বাশয় থেকে ঝড়ে পড়েছে। সেই কারণে পরবর্তী সময়ে গাভি আবার ডাকে এসেছে।

অতএব, আব্দুল খালেক যদি সঠিকভাবে সংরক্ষিত সিমেন গাভির জরায়ুতে সঠিক সময়ে প্রবেশ করাতেন তবে তার গাভি পুনরায় ডাকে আসত না।

4 views

Related Questions