প্রাকৃতিক পদ্ধতি ডিম ফোটানোর ক্ষেত্রে লিছা কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
জালিছা প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানোর কাজ শুরু করেন। তিনি ডিম ফোটানোর ক্ষেত্রে নিম্নরূপ পদক্ষেপ নিয়েছিলেন-
১. লিছা ডিম সংরক্ষণের পূর্বে শুকনা ন্যাকড়া দ্বারা ডিম পরিষ্কার করে নিয়েছিলেন। পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানে তিনি ডিম সংরক্ষণ করেছিলেন। কারণ ময়লা ডিমের খোসার ছিদ্র বন্ধ করে ভূণের শ্বাসকার্য ব্যাহত করে।
২. ডিম সংরক্ষণের ক্ষেত্রে তিনি বায়ুর আর্দ্রতা ৭৫% নিয়ন্ত্রণ করেছিলেন। কারণ বায়ুর আর্দ্রতা কম হলে ডিম ফোটার ক্ষমতা কমে যায়।
৩. ডিম সংরক্ষণের আদর্শ তাপমাত্রা ১০০-১৫° সে.। তাই হ্যাচারিতে ডিম সংরক্ষণ করতে লিছা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ব্যবহার করেছিলেন।
৪. তিনি ফোটানোর জন্য ডিম শীতকালে ৭-১০ দিন এবং গ্রীষ্মাকালে ৩-৪ দিন সংরক্ষণ করেছিলেন।
৫. ডিমকে ট্রেতে বসানোর সময় তিনি ডিমের চওড়া মাথা উপরের দিকে রেখেছিলেন।
সবশেষে বলা যায়, প্রাকৃতিক পদ্ধতিতে হাঁস-মুরগির বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে লিছা উপর্যুক্ত পদ্ধতিগুলো অনুসরণ করেছিলেন।