1 Answers

উদ্দীপকে প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানোর কথা বলা হয়েছে। এই পদ্ধতিতে নিষিক্ত ডিমের ওপর কুঁচে মুরগি বসিয়ে ডিমে তা দিয়ে ডিম ফোটানোর ব্যবস্থা করা হয়। তবে এর কিছু অসুবিধাও রয়েছে। নিচে প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানোর সুবিধা ও অসুবিধা বর্ণনা করা হলো-

সুবিধা

i. কমসংখ্যক ডিম ফোটানোর জন্য এ পদ্ধতি লাভজনক, সহজ এবং সুবিধাজনক।
ii. এ পদ্ধতিতে কোনো যন্ত্রপাতি স্থাপন করতে হয় না। এ পদ্ধতিতে খরচ কম ও নিশ্চয়তা বেশি।
iii. মানুষের তেমন যত্ন নিতে হয় না। মুরগি নিজেই বাচ্চার তত্ত্বাবধান করে।

অসুবিধা

i. ভালো কুঁচে মুরগি না হলে অনেক ক্ষেত্রে ডিম ফুটে বাচ্চা বের হবার আগেই তা থেকে মুরগি উঠে যায়। ফলে ডিম ফোটানো সমস্যা হয়ে দাঁড়ায়।
ii. মুরগির বসার দোষে বা অতিরিক্ত নাড়াচাড়ার ফলে কিছু ডিম ভেঙে যেতে পারে।
iii. এ পদ্ধতিতে বেশি ডিম ফোটানো সম্ভব হয় না।
iv. প্রয়োজনের সময় সর্বদা কুঁচে মুরগি পাওয়া সম্ভবপর হয়ে ওঠে না।

তবে বাণিজ্যিক দিক বিবেচনা করলে প্রাকৃতিক পদ্ধতির চেয়ে কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটানো বেশি গ্রহণযোগ্য।

4 views

Related Questions