উদ্দীপকের করিম সাহেবের গ্রামে কীসের প্রভাবে কৃষি কাজের প্রবণতা কমে যাচ্ছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের করিম সাহেবের গ্রামে শিল্পায়ন ও নগরায়ণের প্রভাবে কৃষি কাজের প্রবণতা কমে যাচ্ছে।
বাংলাদেশে শিল্পায়ন ও নগরায়ণের গতি প্রতিনিয়ত বেড়ে চলেছে। গ্রাম থেকে জনগণ শহরের দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে ধাবিত হচ্ছে। শিল্পায়নের সাথে সাথে নগরায়ণও ঘটে থাকে। কাজেই বর্তমান বিজ্ঞানের যুগে নতুন নতুন আবিষ্কারের ফলে ক্রমবর্ধমান শিক্ষা ও সভ্যতার কারণে সকলেই শহরের প্রতি আকৃষ্ট হচ্ছে। বাংলাদেশের শিল্পায়ন ও নগরায়ণের কারণ হলো গ্রামের সমাজব্যবস্থায় কৃষি উৎপাদন ছাড়া অন্য কোনো সুযোগ-সুবিধা নেই। তাছাড়া ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে কৃষির আয় বর্তমানে মানুষের খাদ্য-বস্ত্রের প্রয়োজন মেটাতে পারছে না। কাজেই মানুষ শহরের দিকে ধাবিত হচ্ছে। গ্রামে শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদন ও আয়ের ব্যবস্থা না থাকার ফলেই বিশেষ করে শহরের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। করিম সাহেবের গ্রামে অনুরূপ ঘটনারই প্রতিফলন ঘটেছে। সুতরাং বলা যায়, শিল্পায়ন ও নগরায়ণের প্রভাবে করিম সাহেবের গ্রামে কৃষিকাজের প্রবণতা কমে যাচ্ছে।