1 Answers

উদ্দীপকে কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক তত্ত্ব আলোচিত হয়েছে।

ডরেনডর্ফের দ্বন্দ্বমূলক তত্ত্বের মূল ভিত্তি হলো তিনি মার্কসের তত্ত্বকে খণ্ডন ও গ্রহণ করতে চেয়েছেন। ডরেন ডর্ফ দ্বান্দ্বিক তত্ত্বে দলীয় স্বার্থের কথা বলেন। মার্কসও দলীয় স্বার্থের কথা বলেন। তবে মার্কস যে শ্রেণি দ্বন্দ্বের কথা বলেন, ডরেনডর্ফ তা স্বীকার করেন। মার্কস বলেন, শ্রেণি সংগ্রাম একটি পর্যায়ে এসে থাকবে না। এক্ষেত্রে ডরেনডর্ফ বলেন, যেখানে সমাজ থাকবে সেখানেই দ্বন্দ্ব থাকবে। মার্কস বলেন, শ্রেণিদ্বন্দ্ব হবে অর্থনীতিকে কেন্দ্র করে। কিন্তু ডরেনডর্ফ বলেন, কেবল অর্থনীতিকে কেন্দ্র করে স্বল্প থাকে না। কারণ শিল্প সমাজের প্রেক্ষাপটে দেখা যায় উচ্চ শ্রেণির লোকেরা বেশি দিন উৎপাদন সম্পর্ক ধরে রাখতে পারে না। শ্রেণিদ্বন্দ্বের কথা বলতে গিয়ে ডরেনডর্ফ বলেন, দ্বন্দ্ব বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আছে থাকবে। মার্কস কেবল শিল্প প্রতিষ্ঠানের কথা এবং সমাজে স্বন্দ্বের কথা বলেছেন। কিন্তু ডরেনডর্ফ তার তত্ত্বে সব প্রতিষ্ঠানের মধ্যকার দ্বন্দ্বের কথা বলেছেন।

সুতরাং বলা যায় যে, ডরেনডর্ফের তত্ত্বে মার্কসের প্রভাব থাকলেও, মার্কস ও ডরেনডর্ফের তত্ত্বের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান।

4 views

Related Questions