1 Answers
উদ্দীপকের প্রথম বিষয়টি হলো বন। লতা-পাতা, গুল্ম ও ছোট-বড় গাছপালায় আচ্ছাদিত আদি, ব্যাপক ও নিরবচ্ছিন্ন এলাকাকে বন বলে। বৈশ্বিক উষ্ণায়ন ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত CO₂, CO ইত্যাদি গ্যাস বায়ুমন্ডলে গ্রীন হাউস ইফেক্ট সৃষ্টির জন্য দায়ী। বায়ুমণ্ডলে গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে গেলে প্রকৃতির তাপমাত্রা অনেকাংশে বেড়ে যাবে। যার ফলে খরার সৃষ্টি হবে। কিন্তু বন এসব ক্ষতিকারক গ্যাসসমূহ শোষণ করে প্রকৃতিকে উদ্ভিদকুল ও প্রাণিকুলের জন্য বসবাসের উপযোগী করে তোলে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধেও বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন বায়ুপ্রবাহের গতিরোধ করে বিপর্যয় কমায়। এছাড়া ঝড়ঝঞ্ঝা ও জলোচ্ছাসজনিত ক্ষয়ক্ষতি হ্রাস করে। বিগত দশকে সুন্দরবন সিডর, আইলা ও বুলবুলসহ বিভিন্ন দুর্যোগে চরম ক্ষয়ক্ষতি হওয়া থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে সুরক্ষা দিয়েছে।
তাই বলা যায়, বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বনের ভূমিকা অপরিহার্য।