1 Answers
জলবায়ু পরিবর্তন হলো কোনো স্থানের বায়ুমণ্ডলের তাপমাত্রা, বায়ুচাপ, আর্দ্রতা ইত্যাদি সূচকের পরিবর্তন যার ব্যাপ্তি কয়েক যুগ থেকে কয়েক লক্ষ বছর পর্যন্ত হতে পারে।
প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় কারণেই জলবায়ুর পরিবর্তন হতে পারে। জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক নিয়ামক সমূহ হলো- জৈব প্রক্রিয়া সমূহ, পৃথিবী কর্তৃক গৃহীত সৌর বিকিরণের পরিবর্তন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইত্যাদি। মানবসৃষ্ট কারণগুলো হলো- নগরায়ণ, যান্ত্রিক সভ্যতার প্রসার, জ্বালানি তেল ও কয়লার যথেচ্ছ ব্যবহার, বৃক্ষনিধন ইত্যাদি। ফলে বায়ুমণ্ডলে গ্রীনহাউজ গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়ে বৈষ্ণিক উষ্ণতা বেড়েই চলছে যার প্রভাবস্বরূপ জলবায়ুর পরিবর্তন ঘটছে।
5 views
Answered