1 Answers
জলবায়ু পরিবর্তন বলতে ৩০ বছর বা তার বেশি সময়ে জলবায়ুর উপাদানসমূহের উল্লেখযোগ্য পরিবর্তনকে বোঝায়।
জলবায়ু পরিবর্তন মূলত একটি প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু শিল্পায়ন ও আধুনিক সভ্যতা এই পরিবর্তনের গতি বাড়িয়ে এক অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করেছে। অর্থাৎ, ব্যাপক শিল্পায়ন, নগরায়ণ প্রভৃতির প্রভাবে জলবায়ুর স্বাভাবিক আচরণের যে পরিবর্তন সংঘটিত হয় তাকে জলবায়ু পরিবর্তন বলে।
4 views
Answered