1 Answers

জাতীয়তাবাদ হচ্ছে একধরনের মানসিক চেতনা বা অনুভূতি। জাতীয়তাবাদ বলতে একটি আদর্শকে বোঝানো হয় যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে পরে স্থান দেওয়া হয়। স্বদেশ তথা মাতৃভূমির গৌরব ও অগৌরবকে কেন্দ্র করে সেই দেশের মানুষ বা জাতির অন্তরে যে উল্লাস, স্বতঃস্ফূর্ত আবেগ, অনুভূতি, চেতনা, আত্মমর্যাদা ইত্যাদি সঞ্চারিত হয় তাকেই জাতীয়তাবাদ বলে।

4 views