1 Answers
উদ্দীপকে উল্লিখিত বাস্তব কারণ হচ্ছে কোনো ঘটনার প্রকৃত কারণ, যার অস্তিত্ব আমরা প্রকৃতিতে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারি। কোনো ঘটনাকে ব্যাখ্যা-বিশ্লেষণ করার সময় আমাদের এমন একটি কারণ সম্পর্কে ভাবতে হবে, বাস্তব ক্ষেত্রে যার অস্তিত্ব আছে। যা একেবারেই অবান্তর বা গ্রহণযোগ্য নয় এবং যার অস্তিত্ব সম্পর্কে কোনো প্রমাণ নেই, তেমন কোনো কিছুকে কোনো ঘটনার কারণ হিসেবে ধারণা করা মোটেও যুক্তিসংগত নয়। প্রকল্পের মধ্যে এ ধরনের প্রকল্প কখনো প্রকৃতিপ্রদত্ত ঘটনাবলির ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারে না। তাই কারণ হিসেবে এমন কিছু বিষয় সম্পর্কে ধারণা করতে হবে, যার একটি বাস্তব অস্তিত্ব আছে এবং যার অবস্থান আমরা প্রকৃতিতে দর্শন করতে পারি, অথবা যার অবস্থান সম্পর্কে উপযুক্ত প্রমাণের মাধ্যমে বর্ণনা করতে পারি। এ ধরনের একটি প্রকল্পিত কারণকেই বাস্তব কারণ হিসেবে আখ্যায়িত করা হয়।
উদাহরণস্বরূপ বলা যায়, একজন লোক পাগলামি করছে। বলা হলো তার মধ্যে প্রেতাত্মা আশ্রয় করেছে। তাহলে কল্পিত কারণটি একটি বাস্তব কারণ বলে গণ্য হবে না, কেননা বাস্তবে প্রেতাত্মা বলতে কিছুই নেই এবং এদের অস্তিত্ব সম্পর্কে বাস্তবে কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই বাস্তব কারণের প্রকৃত অর্থ হলো এমন কারণ, যার অস্তিত্ব সম্পর্কে সত্যি সত্যি কিছু জানা গেছে বা যার অস্তিত্বে কখনো কোনো আত্মবিরোধ নেই।