1 Answers

উদ্দীপকের মি. সাব্বির 'এবিসি' ব্যাংকে ই-ব্যাংকিং পদ্ধতি চালু করেছে।

ই-ব্যাংকিং হলো এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে উন্নততর ইলেক্ট্রনিক প্রযুক্তি ব্যবহার করে লেনদেন সম্পাদন করা হয়। উদ্দীপকের ব্যাংক প্রায় সব ধরনের ব্যাংকিং কার্যাবলি সম্পাদনে ইলেক্ট্রনিক মাধ্যম ব্যবহার করে থাকে। এবিসি ব্যাংক সকল লেনদেনের হিসাব ছাপানো খাতায় লেখার পরিবর্তে কম্পিউটারে গ্রাহকদের হিসাব বিশেষ ব্যবস্থায় লিপিবদ্ধ করার নিয়ম প্রবর্তন করে। তথ্য আদান-প্রদানে চিঠির পরিবর্তে ই-মেইল, মোবাইল ফোন ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে। মূলত ব্যাংকের মূল কার্যাবলি গ্রাহকদের সাথে আর্থিক লেনদেন সম্পাদন করার জন্য কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে, যা ই-ব্যাংকিং ব্যবসায়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়।

তাই বলা যায়, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের প্রধান নির্বাহী মি. সাব্বির ই-ব্যাংকিং কার্যক্রম চালু করেছেন।

5 views

Related Questions