1 Answers

উদ্দীপকে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ই-ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত।

ই-ব্যাংকিং হলো এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে উন্নততর ইলেক্ট্রনিক প্রযুক্তি ব্যবহার করে লেনদেন সম্পাদন করা হয়। উদ্দীপকের ব্যাংক প্রায় সব ধরনের ব্যাংকিং কার্যাবলি সম্পাদনে ইলেক্ট্রনিক মাধ্যম ব্যবহার করে থাকে। ডাচ-বাংলা ব্যাংক লেজার বুকের পরিবর্তে কম্পিউটারে গ্রাহকদের হিসাব সংরক্ষণ করে। তথ্য আদান-প্রদানে চিঠির পরিবর্তে ই-মেইল, মোবাইল ফোন ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে। মূলত ব্যাংকের মূল কার্যাবলি গ্রাহকদের সাথে - আর্থিক লেনদেন সম্পাদন করার জন্য কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে, যা ই-ব্যাংকিং ব্যবসায়ের অন্যতম ধারণা।

তাই বলা যায়, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ডাচ-বাংলা ব্যাংক ই-ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত।

4 views

Related Questions