উক্ত ম্যাজিস্ট্রেটের উদ্যোগ ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম করেছে- মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত ম্যাজিস্ট্রেটের উদ্যোগটি আবশ্যিকভাবেই এ্যায়বিচার প্রতিষ্ঠার পথকে সুগম করেছে।
উদ্দীপকে দেখা যায়, বাসের ড্রাইভার তার পাশে বসা এক ছাত্রীর "গায়ে অযাচিতভাবে স্পর্শ করার চেষ্টা করেছে। এমতাবস্থায় ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট উক্ত ড্রাইভারকে গ্রেফতার করে পুলিশের হাতে সোপর্দ করে বিচারের ব্যবস্থা করেন। ন্যায়বিচারের জন্য তার এ পদক্ষেপটি অবশ্যই যথার্থ। কোনো ব্যক্তির প্রাপ্য কী বা কতখানি এবং তার জন্য ভালো ও মন্দের ভাগের সঠিক অনুপাত কী হবে তা নির্বাচনের তত্ত্বকেই ন্যায়বিচার বলা হয়। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অভিযুক্ত অপরাধীর প্রতি বিচারকের যথাযথ দায়িত্ব পালন আবশ্যক। উল্লিখিত প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট তার নির্ধারিত দায়িত্ব পালন করেছেন এবং আসামিকে তিনি বিচার বিভাগের কাছে সোপর্দ করতে যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। অতএব ম্যাজিস্ট্রেটের এ উদ্যোগটি ন্যায়বিচার প্রতিষ্ঠার পথকে সুগম করেছে।