1 Answers

উদ্দীপকে 'সবুজ সংঘ' প্রতিষ্ঠায় মহানবি (স.)-এর গঠিত 'হিলফুল ফুযুল' সংগঠনটির প্রভাব পরিলক্ষিত হয়।

হযরত মুহাম্মদ (স.) কিশোর বয়সে ফিজার যুদ্ধের বিভীষিকাময় করুণ দৃশ্য দেখে মক্কার শান্তিকামী যুবকদের নিয়ে 'হিলফুল ফুযুল'- নামে একটি যুবসংঘ প্রতিষ্ঠা করেছিলেন। আর্তের সেবা করা, অত্যাচারীকে প্রতিরোধ করা, অত্যাচারিতকে সাহায্য করা, শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে শান্তি, সম্প্রীতি বজায় রাখা ছিল এ যুবসংঘের উদ্দেশ্য। মহানবি (স.)-এর এ সংগঠনটি মক্কায় শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছিল। শুধু তাই নয়, হিলফুল ফুযুলের আদলে আজকের বিশ্বে গড়ে উঠেছে বিভিন্ন সমাজসেবামূলক স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠন। অনুরূপ একটি সংগঠন হলো উদ্দীপকের বন্দগোয়ালিয়া গ্রামের 'সবুজ সংঘ' সংগঠনটি।

অতএব বলা যায়, বন্দগোয়ালিয়া গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবদমান বিশৃঙ্খলা নিরসনে 'হিলফুল ফুযুল'-এর প্রত্যক্ষ প্রভাবে গঠিত হয়েছে 'সবুজ সংঘ' সংগঠনটি।

4 views

Related Questions