1 Answers
রহমতপুর ইউনিয়নের একটি গ্রামে চুরি-ডাকাতি ও বিশৃঙ্খলা বেড়ে গেলে স্থানীয় মেম্বার আবুল খায়ের গ্রামের যুবকদের নিয়ে একটি শান্তি সংঘ গড়ে তোলেন। তার এ পদক্ষেপটি মহানবি (স.)-এর "হিলফুল ফুযুল” এর সাথে সাদৃশ্যপূর্ণ। রাসুল (স.)-এর বয়স যখন পঁয়ত্রিশ বছর, তখন তিনি "হিলফুল ফুযুল” গঠন করেন। এটি গঠনের প্রত্যক্ষ কারণ হলো- ফিজার যুদ্ধের বিভীষিকা তাঁর কোমল মনকে আন্দোলিত করে। তাই তিনি শান্তির লক্ষ্যে ৫টি উদ্দেশ্যকে সামনে নিয়ে এ শান্তিসংঘ গঠন করেন। ৫টি উদ্দেশ্য হলো- ১. আর্তের সেবা করা, ২. অত্যাচারীকে প্রতিরোধ করা, ৩. অত্যাচারিতকে সাহায্য করা, ৪. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং ৫. গোত্রে গোত্রে শান্তি-সম্প্রীতি বজায় রাখা।
সুতরাং দেখা যায়, রাসুল (স.)-এর হিলফুল ফুযুলের আদর্শে উজ্জীবিত হয়ে ইউপি মেম্বার আবুল খায়ের শান্তি সংঘ গঠন করেন। যার সাংগঠনিক কাঠামো ও উদ্দেশ্যের সাথে উভয়েরই মিল রয়েছে।