সাইদ ও কবিরের প্রতিষ্ঠানে থাকবে বেশকিছু উদ্দেশ্য- পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের সাঈদ ও কবির সদস্য সংগ্রহ, কর্মী বৃদ্ধি, রাষ্ট্রবিরোধী যেকোনো কাজের প্রতিবাদ এবং নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতার অধিষ্ঠিত হওয়া ইত্যাদি কর্মসূচি নিয়ে যে প্রতিষ্ঠান গঠন করতে চায় তাকে পাঠ্যপুস্তকে রাজনৈতিক দল বলা হয়।
উদ্দীপকে সাঈদ ও কবিরের প্রতিষ্ঠানের অর্থাৎ রাজনৈতিক দলের বেশকিছু উদ্দেশ্য থাকবে। পাঠ্যপুস্তকের আলোকে নিচে তা তুলে ধরা হলো-
১. রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহ্নিত করে আদর্শগতভাবে। ঐক্যবদ্ধ হয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করা।
২. রাষ্ট্রের উন্নয়নমূলক কিছু নীতিমালা ও পরিকল্পনা জনগণের নিকট পেশ করে জনসমর্থন সৃষ্টি করা।
৩. দলীয় নীতি ও দলীয় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নতি ও সমৃদ্ধি অর্জন করা এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখা।
৪. বৈধ ও নিয়মমাফিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের শাসনভার গ্রহণ করা এবং রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।
পরিশেষে বলতে পারি, রাজনৈতিক দলগুলো তাদের উদ্দেশ্য পূরণের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশসেবায় অবতীর্ণ হয়।