1 Answers

নাবিল একজন খুচরা বিক্রেতা।

খুচরা ব্যবসায়ী বণ্টন প্রণালিতে ভোক্তাদের আগে অবস্থান করেন। তারা পাইকার ও চূড়ান্ত ভোক্তাদের মাঝে সংযোগ স্থাপন করেন। তারা সাধারণত পাইকার বা উৎপাদকের কাছ থেকে পণ্য কিনে তা চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করেন।

উদ্দীপকের নাবিল গ্রামের হাট থেকে সবজি কেনে। এগুলো সে উৎপাদকদের কাছ থেকে কেনে। সে সবজিগুলো বিক্রির জন্য ভ্যানগাড়ি ব্যবহার করে। এরপর সেগুলো সে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করে। এর মাধ্যমে সে গ্রামের পাইকার বা উৎপাদকের সাথে যোগসূত্র স্থাপন করেছে। তার কার্যক্রমের সাথে খুচরা ব্যবসায়ীর কাজের মিল আছে। তাই বলা যায়, নাবিল একজন খুচরা বিক্রেতা।

4 views

Related Questions