1 Answers
না, কেবল কঠোর আইন প্রণয়নই 'Y' পত্রিকায় প্রকাশিত ঘটনা হ্রাস করতে পারে না। উক্ত প্রকাশিত ঘটনা তথা সড়ক দুর্ঘটনা হ্রাস করতে কঠোর আইন প্রণয়নের পাশাপাশি তার সুষ্ঠু বাস্তবায়নসহ আরও কিছু ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে আমি মনে করি।
সড়ক দুর্ঘটনা হ্রাসে কঠোর আইন প্রণয়ন আবশ্যক। তথাপি তার পূর্ণ ও সুষ্ঠু বাস্তবায়ন অত্যাবশ্যক। উদ্দীপকের 'Y' পত্রিকায় যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত এবং এর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সড়ক দুর্ঘটনার জন্য আক্রান্ত ব্যক্তি অনেকাংশে দায়ী থাকেন। অনিরাপদ পারাপার, ফুটপাত ব্যবহার না করা। জেব্রা ক্রসিং ব্যবহার না করাসহ বিভিন্ন উদাসীনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাছাড়া ঝুঁকিপূর্ণ রাস্তা, কালভার্ট, ব্রিজ প্রভৃতি সংস্কারও করা হয় না। আবার, সড়কে লেন সিস্টেম না থাকা, বিপদজনক মোড় বা বাঁক, সড়কে পশুপাখি ও গরুছাগল প্রভৃতির প্রবেশ ঠেকানোতে আইনের ভূমিকা নগন্য। আইন প্রয়োগে সড়ক দুর্ঘটনার অনেক কারণ হ্রাস করা সম্ভব হলেও তা দুর্ঘটনা হ্রাসের জন্য পর্যাপ্ত নয়। তথাপি, কঠোর আইনের দ্বারা ত্রুটিপূর্ণ গাড়ি, ট্রাফিক আইন মানতে বাধ্য করা, দক্ষ ড্রাইভার প্রভৃতি নিশ্চিত করা প্রয়োজন। উদ্দীপকে 'Y' পত্রিকায় বর্ণিত ঘটনায় ট্রাক দুর্ঘটনা ঘটেছে। ট্রাক বা ভারী যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থা না থাকায় এ জাতীয় দুর্ঘটনার ক্ষেত্রে কঠোর আইন প্রণয়ন পর্যাপ্ত ব্যবস্থা নয়।