1 Answers

উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ী মোস্তফা সাহেবের ব্যবসায় থেকে অর্জিত সরকারের আয়ের উৎস হলো আবগারি শুল্ক।

এদেশের অভ্যন্তরে উৎপাদিত ও ত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যেও আবগারি শুল্ক ধার্য করা হয়। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই, মদ, গাঁজা, আফিম প্রভৃতি দ্রব্যের ওপরআবগারি শুল্ক ধার্য করা হয়। উদ্দীপকের মোস্তফা সাহেব চিনি, কেরোসিন ও ঔষুধের ব্যবসায় করে প্রচুর মুনাফা করেন। এ ব্যবসায়গুলো সব আবগারি শুল্কের আওতাধীন। এছাড়া বাংলাদেশ সরকার অন্যান্য কর রাজস্ব হতে বছরে প্রচুর অর্থ আয় করে থাকে, যা দিয়ে দেশের উন্নয়ন সুনিশ্চিত হয়।

4 views

Related Questions