1 Answers

উদ্দীপকে বর্ণিত আইনের উৎস হলো আইনসভা।

জনাব 'ক' যেখানে বিল উত্থাপন করেন তা আইনের প্রধান উৎস আইনসভা। আধুনিককালে আইনের শ্রেষ্ঠতম ও বৃহত্তম উৎস হচ্ছে আইনসভা। প্রত্যেক রাষ্ট্রের আইন পরিষদ অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন নতুন আইন প্রণয়ন করে এবং প্রয়োজনবোধে আইনের রদবদল ও সংশোধন করে। গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার অপ্রতিহত ক্ষমতা রয়েছে, যার প্রভাব সর্বত্র বিদ্যমান। গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা জনমতের প্রতিনিধিত্ব করে। উদ্দীপকের জনাব 'ক'-এর ক্ষেত্রেও আমরা দেখতে পাই, তিনি সম্প্রতি দেশের মৎস্য সম্পদ উন্নয়নে কিছু বিধিনিষেধ প্রস্তাব করেন। আইনসভার অন্যান্য সদস্যদের সম্মতিক্রমে কারেন্ট জালে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়। আইনসভা দেশের জনগণের স্বার্থকে লক্ষ রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন, সংশোধন করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকে 'ক' যে বিভাগে কর্মরত তা আইনের অন্যতম উৎস আইনসভা।

6 views

Related Questions