1 Answers

জাহিদের বাবা তার আয়ের ওপর কর দেন যা আয়কর নামে পরিচিত। আর আয়কর সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।

জনসাধারণের ব্যক্তিগত আয়ের ওপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলা হয়। বাংলাদেশে যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয়। এ হিসাবে শুধু সরকারি চাকরিজীবীই নন; বরং বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের আয়ের ওপর আয়কর দিতে হবে। তাছাড়া অন্যান্য অবস্থাসম্পন্ন ব্যক্তিবর্গ যাদের আয় নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তারাও আয়কর প্রদান করেন। তবে আয়কর ছাড়াও সরকারের আয়ের বিভিন্ন উৎস রয়েছে যেগুলো থেকে আয় করে সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ, মানবসম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিপুল অর্থ ব্যয় করে থাকে। তাছাড়া সরকারকে প্রশাসনিক, সামাজিক ও জনকল্যাণমূলক এবং অন্যান্য সেবাধর্মী কর্মকাণ্ডেও ব্যয় করতে হয়। উদ্দীপকে জাহিদের বাবা একজন সরকারি চাকরিজীবী। এ হিসেবে তিনি সরকারকে কর প্রদান করেন। আয়ের উপর যে কর আরোপ করা হয় তাকে আয়কর বলে।

অতএব বলা যায় যে, জাহিদের বাবা যে কর দেন তা হলো আয়কর। আর আয়কর সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।

5 views

Related Questions