1 Answers
দীপ্তর বাবা একটি ব্যাংকের জিএম পদে কর্মরত। অতএব দীপ্তর বাবা প্রতি বছর যে কর প্রদান করেন তা হচ্ছে আয়কর।
আয়কর বাংলাদেশ সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। জনসাধারণের ব্যক্তিগত আয়ের ওপর এ কর ধার্য করা হয়। বাংলাদেশে যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয়। যাদের করযোগ্য আয় আছে তাদেরকে আয়কর দিতে হয়। এক্ষেত্রে ব্যক্তিকে যেমন কর দিতে হয় তেমনি এসোসিয়েশন অব পারসন, কোম্পানি, ফার্মকেও কর দিতে হয়। অর্থাৎ যারা আয়কর দেন আইনের ভাষায় তারা সবাই ব্যক্তি। আমার দেশের আয়কর ও এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রিত হয় আয়কর অধ্যাদেশ ১৯৮৪ দ্বারা। এর আগের আইনটি ছিল ১৯২২ সালে। এই আইন অনুসারে সংসদের অনুমোদন ছাড়া কোনো করারোপ করা সিদ্ধ নয়। সংসদ প্রতিবছর ফাইন্যান্স এ্যাক্ট আকারে নতুন করহার নির্ধারণ করে থাকে।
দীপ্তর বাবা একটি ব্যাংকের এজিএম পদে কর্মরত। সেখান থেকে তিনি যে আয় করেন তার উপর সরকারকে কর প্রদান করেন। আর আয়ের উপর যে কর প্রদান করা হয় তাঁকে আয়কর বলে। অতএব বলা যায়, দীপ্তর বাবা সরকারকে আয়কর বা ইনকাম ট্যাক্স দেন।