1 Answers

বায়তুল মালের ঘটনাটি হযরত উমর (রা.)-এর। সুতরাং উদ্দীপকে 'এ মনীষী' বলতে হযরত উমর (রা.)-কে বোঝানো হয়েছে। উদ্দীপকে শাসকের জবাবদিহিতার যে দৃষ্টান্ত রয়েছে, তা ইতিহাসে বিরল- উক্তিটি যথার্থ।

আমরা জানি, হযরত উমর (রা.)-এর গণতান্ত্রিক শাসনব্যবস্থা দুনিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। তাঁর শাসনামল ছিল খুলাফায়ে রাশেদিনের স্বর্ণযুগ। গণতন্ত্র ও ব্যাপক  গণমানুষের কল্যাণ সাধনই ছিল তাঁর শাসনব্যবস্থার ভিত্তিমূল।

মানবদরদি হযরত উমর (রা.) ছিলেন সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ। ইসলামি শাসনব্যবস্থায় অন্যদের মতো শাসকদের জন্যও রয়েছে জবাবদিহিতার বিধান। এরই প্রেক্ষিতে হযরত উমর (রা.)-কে একজন সাধারণ লোকের সামনে জবাবদিহি করতে হয়েছিল। অভিযোগটি ছিল এই, "বায়তুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারও পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে সেই কাপড়ের একটি পুরো জামা দেখা যাচ্ছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথা থেকে পেলেন?" খলিফার পক্ষ থেকে তাঁর পুত্র আবদুল্লাহ উত্তর দিলেন, "আমি আমার অংশটুকু আব্বাকে দিয়ে দিয়েছি। এতে তাঁর জামা তৈরি হয়েছে।"

অনুরূপভাবে হযরত উমর (রা.) বিভিন্ন সময়ে প্রজাসাধারণের নিকট বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে জবাবদিহিতার মুখোমুখি হয়েছেন। অথচ সাধারণ জনগণের নিকট কোনো শাসকের জবাবদিহিতার এরূপ দৃষ্টান্ত খুব কমই দেখা যায়।

 

4 views

Related Questions