1 Answers

উদ্দীপকের আবিদ ও কায়সারের নাগরিকত্ব লাভের পদ্ধতি এক নয়।
নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি রয়েছে। যথা- (ক) জন্মসূত্র ও (খ) অনুমোদনসূত্র। আবার জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে দুটি নীতি - অনুসরণ করা হয়। যথা- ১. জন্মনীতি ও ২. জন্মস্থান নীতি। জন্মস্থান নীতি অনুযায়ী পিতামাতা যে দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে, সে সেই, রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। আর কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদনসূত্রে নাগরিক বলা হয়। শর্তগুলো হলো- সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা, সরকারি চাকরি করা, আইন মানাসহ সততার পরিচয় দেওয়া, সে দেশের ভাষা জানা, সম্পত্তি কেনা, দীর্ঘদিন বসবাস করা প্রভৃতি।

উদ্দীপকে দেখা যায়, আবিদ ও সাবিনা দম্পতি যুক্তরাষ্ট্রে একটি পুত্রসন্তানের জন্ম দেয়। যুক্তরাষ্ট্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মনীতি ও জন্মস্থান নীতি দুটিই অনুসরণ করা হয়। তাই জন্মসূত্রের জন্মস্থান নীতি অনুযায়ী কায়সার যুক্তরাষ্ট্রের নাগরিক হবে। আবার আবিদ অনুমোদনসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করতে পারবেন। কারণ তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাসের মাধ্যমে অনুমোদনসূত্রে নাগরিকতা লাভের শর্তগুলোর মধ্য থেকে একটি শর্ত পূরণ করেছেন।

উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের আবিদ ও তার সন্তানের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জনের ক্ষেত্রে পদ্ধতিগত পার্থক্য রয়েছে।

6 views

Related Questions