1 Answers

গত তিন বছরে উদ্দীপকের সমবায় সমিতির সঞ্চিতি তহবিলের ন্যূনতম জমার পরিমাণ ৪১,৪০০ টাকা।

সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিলে অর্থাৎ (১৫% + ৩%) = মোট ১৮% তহবিলে সংরক্ষণ করতে হয়।

উদ্দীপকে দেখা যায়, মায়ানীর কৃষকদের সমবায় সমিতির গত তিন বছরে অর্জিত মুনাফার পরিমাণ ছিল যথাক্রমে ৫০,০০০, ৮০,০০০ ও ১,০০,০০০ টাকা অর্থাৎ তিন বছরের মোট অর্জিত মুনাফার পরিমাণ ২,৩০,০০০ টাকা।

সুতরাং গত ৩ বছরে উক্ত সমবায় সমিতির চাঁদাসহ তহবিলে ন্যূনতম জমার পরিমাণ হবে (২,৩০,০০০ × ১৮%) = ৪১,৪০০ টাকা।

6 views

Related Questions