1 Answers
কর্মের নানাত্ব হেতু সকল মানুষ সমান হয় না। অর্থাৎ জীব মানেই কর্মের অধীন হওয়ায় তকে তার কর্মফল জন্ম-জন্মান্তরের মাধ্যমে ভোগ করতে হয়। কর্মের জন্য তার উৎপত্তি, কর্মের মাধ্যমে তার স্বীকৃতি, কর্মই তার বন্ধু। কর্মই তার আশ্রয়। কর্মের দ্বারা উন্নত জীবন যেমন লাভ হয় তেমনি কর্মের দ্বারা হীন জীবনও লাভ হয়।
কস্সকো কম্মুনা হোতি, সিপ্পিকো হোতি কম্মুনা
বাণিজো কম্মুনা হোতি, পেসিকো হোতি কমুনা
অর্থাৎ, কর্ম দ্বারা কেউ চাষি হয়, কর্ম দ্বারা কেউ কারিগর হয়, কর্ম দ্বারাই মানুষ ব্যবসায়ী হয় এবং কর্ম দ্বারা চাকর হয়।
কম্মুনা বত্ততি লোকো, কমুনা বত্ততি পজা কম্ম নিবন্ধন সত্তা, রথস্সানীব যাযতো।
অর্থাৎ, কর্মের মাধ্যমে সমগ্র পৃথিবী সচল। কর্মের মাধ্যমে মানব জন্মের সৃষ্টি। চাকার উপর নির্ভর করে রথ যেমন চলে তেমনি সকল প্রাণী নিজ নিজ কর্মের উপর নির্ভরশীল। মানুষের জীবন কর্মবিধানের দ্বারা শৃঙ্খলিত হয়ে আসছে। অতীত কর্মের দ্বারা বর্তমান জীবন নির্ধারিত হয়েছে। আবার, বর্তমান কর্মের দ্বারা ভবিষ্যৎ জীবন নির্ধারিত হচ্ছে। অর্থাৎ অতীতের উপর যেমন বর্তমান জীবন নির্ভর করে, আবার বর্তমানের উপরও ভবিষ্যৎ জীবন নির্ভর করে।